1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

ভারতে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৮৫ Time View

ভারতের গুজরাটে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গুজরাট পুলিশের বিশেষ শাখা স্পেশাল অপারেশন্স গ্রুপ গত কয়েক দিন ধরে আহমেদাবাদের বাপুনগর, ওধাভ, ইশানপুর ও চাণক্যপুরী এলাকায় অভিযান চালিয়ে ওই ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের সবাই পুরুষ এবং তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

আহমেদাবাদের পুলিশ কর্মকর্তারা বলেন, ওই বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। এরপর সেখান থেকে আহমেদাবাদ গিয়ে দিনমজুরের কাজ শুরু করেন। তাদের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

কয়েক দিন আগেও অবৈধভাবে বসবাসের অভিযোগে আহমেদাবাদ থেকে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল রাজ্যের পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ