1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

চার দিনের সফরে ঢাকায় ভারতীয় সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ অক্টোবর, ২০১২
  • ১১০ Time View

ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিক্রম সিং চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী সুরজিত কৌর ও ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

মঙ্গলবার বিকেলে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ  প্লেনে ঢাকায় আসেন তিনি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএইপআর)।

ভারতীয় সেনাপ্রধান ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান এরিয়া কমান্ডার (লজিস্টিক্স এরিয়া) মেজর জেনারেল মো. মতিউর রহমান।

সফরকালে ভারতীয় সেনাপ্রধান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী তিনি ৫ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানিয়েছে আইএসপিআর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ