1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

প্রথম প্রান্তিকে প্রবাসী আয় ৩৫৫ কোটি ডলার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ অক্টোবর, ২০১২
  • ১০৬ Time View

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বা প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা মোট ৩৫৫ কোটি ৫ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১১৭ কোটি ১৯ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। এছাড়া আগস্টে প্রবাসীরা ১১৭ কোটি ৮৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। আর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ১২০ কোটি ডলার।

বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সূত্রে জানা গেছে, গত অর্থবছরের (২০১১-১২) প্রথম প্রান্তিকে মোট ২৯৬ কোটি ৮৭ লাখ ডলার পঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আর চলতি বছর দেশে আসে ৩৫৫ কোটি ৫ লাখ ডলার, যা প্রায় ২০ শতাংশ বেশি।

ধারণা করা হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করার পর প্রবাসী আয় কয়েক মাস ধরে সন্তোষজনকভাবে অব্যাহত রয়েছে।

সূত্র মতে, গত অর্থবছরের জানুয়ারিতে সর্বোচ্চ ১২২ কোটি ১৪ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলতি অর্থ বছরের প্রবাসী আয় এক হাজার ৪০০ কোটি (১৪ বিলিয়ন) ডলার ছাড়িয়ে যাবে।

২০১১-১২ অর্থ বছরের প্রায় এক হাজার ৩০০ কোটি ডলার রেমিটেন্স আসে দেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ