1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

মেসির সঙ্গে পিএসজি ছাড়ছেন রামোসও

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬৬ Time View

লিওনেল মেসিই শুধু নন। চলতি মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজি ছাড়বেন স্প্যানিশ তারকা সার্জিও রামোসও।
লিগ ওয়ানে শনিবার ক্লেরমো ফুতের বিপক্ষে খেলবে পিএসজি। আগেই শিরোপা নিশ্চিত করা ফরাসি ক্লাবটি মৌসুম শেষ করবে এ ম্যাচ দিয়েই। আর্জেন্টাইন সুপার স্টার মেসির বিদায়ী ম্যাচও যাচ্ছে এটি। এ ম্যাচ দিয়ে প্যারিস থেকে বিদায় নেবেন রামোসও।
টুইটারে শুক্রবার পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে রামোস লিখেছেন, ‘আগামীকাল (শনিবার) বিশেষ দিন। এদিন আমি আমার জীবনের আরো এক অধ্যায় শেষ করব। বিদায় পিএসজি।’KSRM
২০২১ সালে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে পাড়ি দেন রামোস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মোট ৫৭ ম্যাচ খেলেছেন এই ৩৭ বছর বয়সী। দুইবার জিতেছেন লিগ ওয়ান শিরোপা। প্রথম মৌসুমের বেশিরভাগ সময় অবশ্য চোটের সঙ্গেই লড়াই করেছিলেন তিনি।
রামেসের মতো একই মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। স্পেনে খেলার সময় মেসি ও রামোসের মধ্যে দ্বৈরথ ছিল। ১৬ বছর একে অন্যের বিপক্ষে খেলেছেন তারা। তবে দ্বৈরথ ভুলে একসময় সতীর্থ হলেন দুজন। এবার তারা একসঙ্গে ঠিকানা বদলের পথে।
স্পেনের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার রামোস। দেশের হয়ে বিশ্বকাপের সঙ্গে জিতেছেন দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ক্যারিয়ারে পাঁচবার লা লিগা শিরোপা ও চারবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ