1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

এবার আর্জেন্টিনায় বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান ফুটবলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৭০ Time View

সম্প্রতি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। এই ঘটনায় ফুটবল বিশ্বে তোলপাড় কম হয়নি। সাবেক-বর্তমান অনেক তারকা ফুটবলাররা এই বিষয়ে ব্যাপক সমালোচনাও করেছেন।
ওই ঘটনায় ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চেয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা ঘটল।
এবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের ডিফেন্ডার রবার্ত রেনান। আর্জেন্টিনায় চলমান যুব বিশ্বকাপে তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে।
বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোতে কাল আর্জেন্টিনার কিউদাদ দে লা প্লাতা স্টেডিয়ামে তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। সেই ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেন ব্রাজিলের রেনান। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেনানকে উদ্দেশ করে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য ছোড়ে দর্শকদের একাংশ।
এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও রেনানকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করা হয়। ম্যাচ শেষে রেনান সেগুলোর স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘বর্ণবাদীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলগুলো স্থানীয় আদালতে আর ফিফাকে পাঠিয়েছে সিবিএফ। একই সঙ্গে শাস্তির জন্য অনুরোধও করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ