1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

মালাইকার মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন অর্জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫৩ Time View

বিটাউনে বরাবরই আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন মালাইকা-অর্জুন। ১২ বছরের ছোট অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ায় নানান কটাক্ষ শুনতে হয় তাকে। এর আগে একাধিক বার অর্জুনের সন্তানের মা হওয়ার গুঞ্জন উঠে মালাইকার বিরুদ্ধে। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিকা মালাইকার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জনে অভিনেতা অর্জুন বলেন, নেতিবাচক চর্চা তৈরি করা অনেক সহজ। আমরা তো অভিনেতা, আমাদের ব্যক্তিগত জীবন কোনোভাবেই ব্যক্তিগত পরিসরে সীমিত থাকে না। পেশার কারণে আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতেই হয়।

অভিনেতা আরও বলেন, তবে বাকিটার জন্য আমরা দর্শকের উপরেই নির্ভর করি। আমরা আশা করি তারা বুঝবেন যে, আমরাও তাদের মতোই রক্তমাংসের মানুষ। তাই আমাদের বিষয়ে কোনো খবর প্রচার করার আগে আমরা চাই, যেন তারা অন্তত এক বার হলেও সেটা আমাদের থেকে যাচাই-বাছাই করে নেন।

তিনি বলেন, শুধু কোনো ছবি দেখে মনে হলেই তো আর হয়ে গেল না! আগে সত্যটা যাচাই তো করতে হবে। তবে মালাইকা ও তার সম্পর্ক নিয়ে অহেতুক প্রচার একেবারেই পছন্দ করেন না অর্জুন। এর আগেও একাধিকবার বিষয়টি স্পষ্ট করেছেন এই অভিনেতা।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম চর্চিত তারকা মালাইকা অরোরা। পেশাগত কারণের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন। ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। আর এ কারণে বেশ চর্চাতেও থাকেন এই প্রেমিকযুগল।

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ