1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৮৪ Time View

চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে নির্মিত দেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (৩০ মে) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে নির্মিত দেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৩০ মেগাওয়াট।

প্রকল্পটির মাধ্যমে একই জলাশয় থেকে মাছ এবং বিদ্যুৎ মিলবে জানিয়ে তিনি আরও বলেন, আগামী কয়েক মাস জলাশয়টিতে মাছের বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এ ছাড়া পরিবেশগত ভারসাম্য অটুট থাকলে পরবর্তীতে দেশের বিভিন্ন জলাধারে আরও বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়ার বিষয়ে আশা প্রকাশ করেন নসরুল হামিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ