1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

মোহামেডানের প্রায় অর্ধকোটি টাকা বোনাসের ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৮৭ Time View

দেশের ক্লাব ফুটবলের ঐতিহ্যবাহী দল মোহামেডান। ক্লাবটির একসময়ে সোনালি সময় থাকলেও এখন আর তেমন কোনো জৌলুস নেই। যে কারণে ২০১৪ সালের পর থেকে ঘরোয়া ফুটবলে আর কোনো ট্রফি জিততে পারেনি তারা। তবে প্রায় এক দশক পর ফেডারেশন কাপের ফাইনালে পা দিয়েছে সাদা কালো যোদ্ধারা।

মঙ্গলবার (৩০ মে) কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী দল। এই দুই দলের ম্যাচকে ‘ঢাকা ডার্বি’ নামেও ডাকা হয়।

চলতি মৌসুমে শক্তিশালী দল বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে ওঠে মোহামেডান। এখন তাদের সামনে দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচানোর সুযোগ। তাই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে ফুটবলার ও কোচিং স্টাফদের জন্য ৪০ লাখ টাকা বোনাস ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

মোহামেডান ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর দীর্ঘদিন পর ফেডারেশন কাপের ফাইনালে ওঠায় ফুটবলার ও কোচিং স্টাফদের ৪০ লাখ টাকা বোনাসের আনুষ্ঠানিক ঘোষণা দেন। মোহামেডান ক্লাবের ফুটবল দল গঠন ও পুর্নজাগরণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশের এই বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিল্পপতির।

এদিকে মোহামেডানের পক্ষ থেকে বোনাসের আনুষ্ঠানিক ঘোষণা এলেও, আবাহনীর তরফ থেকে এখনও এমন কিছু জানা যায়নি। গত মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। তার জন্য ৭৫ লাখ টাকা বোনাস দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের ফাইনাল উপলক্ষে দুই দলই এখন কুমিল্লায় অবস্থান করছেন। অনেকদিন পর মোহামেডান ফাইনালে ওঠায় সাবেক ফুটবলাররা ছাড়াও অনেক তারকা ক্রিকেটার, হকি খেলোয়াড় ও ক্লাবের অনেক কর্মকর্তার কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ