1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

কবে আসছে ‘টাইগার ৩’, জানালেন সালমান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১০২ Time View

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর শুটিং শেষ করেছেন সালমান খান। বিষয়টি শেয়ার করে তারকা নিজেই জানিয়েছেন এই বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি। এই দীপাবলিতে ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবার আশা প্রকাশ করেছেন সালমান।
দুবাইতে একটি পুরষ্কার অনুষ্ঠানের ফাঁকে মিডিয়ার সাথে আলাপচারিতায় সালমান বলেন, `গত রাতে আমি টাইগারের শুটিং করছিলাম এবং আমি টাইগার ৩ শেষ করেছি।
এখন আপনারা দীপাবলিতে টাইগারকে দেখতে পাবেন। এটি খুব ব্যস্ত শুটিং ছিল, যদিও এটি ভাল ছিল। ’
মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন সালমান। এতে ক্যাটরিনা কাইফের সাথে পুনরায় মিলিত হবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সব সিনেমাতেই অভিনয় করেছেন ক্যাটরিনা। তৃতীয় সিনেমাটির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে অভিষেক হচ্ছে ইমরান হাশমির।
এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্রটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’-এ অভিনয় করেছিলেন ক্যাটরিনা এবং সালমান খান। সেই বছরের শীর্ষ-আয়কারী চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল ‘এক থা টাইগার’। এরপর আলি আব্বাস জাফর পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায় ২০১৭ সালে। এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে চলেছে যার নাম ‘টাইগার ৩। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ