1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

২৯ পদে লিটনের জামাইষষ্ঠী!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৯০ Time View

জামাইষষ্ঠী পালন করলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। জামাই আদরের দিনে তার জন্য প্রায় ২৯ পদের খাবারের বন্দোবস্ত করা হয়েছিল। মাছ, মাংসের সঙ্গে ফল, মিষ্টি, পায়েস, পুডিং, দই কত কিছুই না ছিল। সব কিছু লিটন খেয়েছিলেন কি না তা জানা যায়নি।
বৃহস্পতিবার (২৫ মে) উৎসবের এই দিনটির একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। রীতিমতো ভাইরালও হয় তা।
যা দেখে অনেকের রসিকতা, একসঙ্গে এতগুলি পদ খেতে পেরেছেন তো লিটন? ভক্তরা মনে করিয়েও দিলেন, সামনে আফগানিস্তানের সঙ্গে টেস্টও আছে।
জামাইষষ্ঠীর দিনে পোস্ট করা ছবিতে দেখা যায় ডেনিম জিন্স এবং নীল রঙের পঞ্জাবি পরে আছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। সঙ্গে ছিলেন স্ত্রী সঞ্চিতা। তার তোলা ছবিতেই বেশ হাস্যোজ্জ্বল লাগছিল ড্যাশিং ওপেনারকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ