1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

সুখবর দিলেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১০০ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

১০ বছর আগে একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়া অঙ্গনে পা রাখেন তিনি। এরপর আরজে, মডেলিং, স্টেজ শো উপস্থাপনা যখন যেখানে কাজ করেছেন সেখানেই সফলতা এসেছে তার।

ঠিক তেমনি দিনকে দিন ভারতীয় বাংলা চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে নুসরাত ফারিয়ার। সেখানকার ছবিতে অভিনয় করছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় নতুন একটি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হলেন এ নায়িকা।

যদিও সিনেমাটির নাম এখনও ঠিক হয়নি। তবে বুধবার (২৪ মে) মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে তার নায়ক হিসেবে থাকছেন সোমরাজ মাইতি। চলচ্চিত্রে পরিচিত মুখ না হলেও ছোটপর্দায় জনপ্রিয় তিনি। সিনেমাটি পরিচালনা করবেন বাবা যাদব।

সিনেমা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, বাবা যাদবের সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আশা করি এই কাজটি বরাবরের মতো সাকসেস হবে। আগস্ট মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে, বৃহস্পতিবার (২৫ মে) জামাইষষ্ঠীতে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ সিনেমাটি। অঙ্কুশের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়া অভিনয় করেছেন রুদ্রনীল, সৌহিনী সরকার, অনির্বাণ ও প্রিয়াংকা সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ