1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

‘দুর্বল’ প্রতিপক্ষকে উড়িয়ে জয়ের ধারায় ফিরলো ব্রাজিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬১ Time View

আর্জেন্টিনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ইতালির কাছে ধাক্কা খায় ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে ‘দুর্বল’ ডমিনিকা রিপাবলিককে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিলের যুবারা। বুধবার (২৪ মে) আর্জেন্টিনাস স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের জালে ৬ গোল দিয়েছে জুনিয়র সেলেসাওরা। এই জয়ে ইতালিকে টপকে গ্রুপের দ্বিতীয় অবস্থানে উঠে এল দলটি। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হবে তাদের।
শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে থাকা ডমিনিকার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলের যুবারা। ম্যাচের ৩৭ মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পায় তারা। সাভিওর গোলে এগিয়ে যাওয়ার পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত রাখে ব্রাজিল। ম্যাচের ৫৭ মিনিটে জিন হেনরিক পেদ্রোসো দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ম্যাচের ৮২ মিনিটে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও দুই গোল আদায় করে ব্রাজিল। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মার্লোন গোমেজ এবং অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের মূল দল রয়েছে তিন নম্বরে যেখানে ডমিনিকান রিপাবলিকের অবস্থান ১৫১তম স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ