1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৪ Time View

কাতারে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার (২৫ মে) ভোর ৫টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে কাতারের স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
দেশে ফেরার পর গণভবনে সরকারপ্রধানকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
গত ২২ মে, শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে দোহা পৌঁছান।
সফরে তিনি কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন, আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী এবং রুয়ান্ডার প্রেসিডেন্টের সাথে।
এছাড়া কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী তার সাথে দেখা করেন। সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী এবং অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রীও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যৌথভাবে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন এবং দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ একাডেমি পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ