1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সমগ্র পৃথিবী আজকে বাংলাদেশকে সমীহ করে : নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৮১ Time View

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সমগ্র পৃথিবী আজ বাংলাদেশকে সমীহ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হামিনাকে সম্মান দেয়। তিনি বলেন, জাপান ও ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংক আমাদের প্রধানমন্ত্রীকে সম্মানিত করেছে।
বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলায় পূর্ব মহেশপুর ব্রিজের উদ্বোধন এবং তুলাই নদীর ওপর নির্মিতব্য মাধববাটি-সাবইল সংযোগ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ দারিদ্রপীড়িত দেশ নয়। আওয়ামী লীগ ১৪ বছর ধরে দায়িত্ব পালন করছে বলে আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে জড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোন কিছুর বিনিময়ে রাজনীতি করেনা। দেশ পরিচালনার দায়িত্বে আমরা আছি-জনগণের সেবার জন্য কাজ করব। এটাই হচ্ছে আমাদের ধর্ম এবং এটাই হচ্ছে আমাদের দেশের প্রতি দায়িত্ববোধ।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কাজ করে জনগণের মানোন্নয়নের জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এবং ক্ষমতার বাইরে থাকলেও রং বদল হয়না। এটা বিএনপি, জাতীয় পার্টি বা অন্য দল নয়। এটা আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের আদর্শ আছে- জাতির পিতা শেখ মুজিব। আওয়ামী লীগ যখনি দেশ পরিচালনার দায়িত্ব পায়, দেশের মানুষ তখন কিছু না কিছু পায়।
বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওসার, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় ও উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার।
উল্লেখ্য, পূর্ব মহেশপুর ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে তিন কোটি টাকা এবং তুলাই নদীর ওপর নির্মিতব্য মাধববাটি-সাবইল সংযোগ ব্রিজটি নির্মাণে ব্যয় হবে চার কোটি ২২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ