1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০ তেলের আমদানি-সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : এলজিআরডি প্রতিমন্ত্রী

সম্ভবত আমার শেষ ম্যাচটা খেলে ফেলেছি: তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪৭ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জয় লাভ করেছে টাইগাররা। চেমসফোর্ডে গতকাল বোলারদের নৈপুণ্যে অবিশ্বাস্যভাবে হারা ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই ইংল্যান্ডেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ক্যারিয়ারের স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। এখানে বরাবরের মতোই তিনি সফল ছিলেন। লর্ডসে তামিমের সাদা পোশাকে অনবদ্য সেই শতক চিরকাল ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে। তবে আইরিশদের বিপক্ষে ম্যাচ শেষে টাইগার ভক্তদের জন্য এক প্রকার দুঃসংবাদই রয়েছে।
তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে গতবছর অবসরের ঘোষণা দিয়েছেন। যা এসেছিল অনেকটা অপ্র্যাতাশিতভাবে। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর তিনি সংক্ষিপ্ত ফরম্যাট ছাড়ার এই ঘোষণা দিয়েছিলেন। এই বাঁহাতি ওপেনার এখন বাংলাদেশের হয়ে শুধু টেস্ট ও ওয়ানডে খেলে যাচ্ছেন।
তবে এসবের মাঝে গতকালই ইংল্যান্ডের মাটিতে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তামিম। কেননা আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী আগামী কয়েক বছরে ইংল্যান্ডের মাটিতে কোনো ম্যাচ নেই বাংলাদেশের।
যে কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের মাটিতে কি শেষ ম্যাচ! জবাবে টাইগার এই অথিনায়ক বলেন, ‘আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথা বলব। আগামী তিন-চার বছরে কোনো সূচি নেই। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।’
নিজের শেষ ম্যাচ খেললেন! মন খারাপ কি না জানতে চাইলে তামিম বলেন, ‘অবশ্যই ( শেষ ম্যাচ খেলায় মন খারাপ)। আমি এই সিরিজের আগেই চিন্তা করছিলাম। কারণ এই সূচিতে তিন-চার বছরে এরকম আর কিছু নেই। আমি ভালো কিছু একটা আশা করছিলাম। কারণ আমি এখানে যখন প্রথম আসি তখন এটা বিশেষ ছিল। এবারেরটা আমার শেষ ছিল। আর তাই আমি বিশেষ কিছু করতে চেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে করতে পারছিলাম না। যাই হোক এটা ভালো যে কিছু রান করা গেছে, অবশেষে স্মৃতিটাকে ভালো রাখার জন্য।’
আইসিসির ফিউচার ট্যুর প্লান অনুযায়ী ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত করা ভবিষ্যৎ সূচির পরিকল্পনায় ইংল্যান্ডে বাংলাদেশের কোনো সফর নেই, ম্যাচও নেই। ২০২৭ সাল পর্যন্ত হয়তো তামিম আর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাবেন না তাই হয়তো স্বীকার করে ফেলেছেন এটিই তার শেষ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ