1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

পাকিস্তানের নতুন প্রধান কোচ ব্র্যাডবার্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৬৪ Time View

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কনসাল্টেন্সি ভিত্তিতে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আগামী দুই বছরের জন্য বাবর আজমদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করল।
নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র্যাডবার্ন ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ ছিলেন। এরপর কোচদের উন্নয়নে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। স্কটল্যান্ড দলেরও প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ব্র্যাডবার্ন।
পিসিবি আরও জানায়, পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে দুই বছরের চুক্তি করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার অ্যান্ড্রু পুটিক। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ড্রিকুস সাইমান ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন তাদের দায়িত্বে থেকে যাচ্ছেন।
ব্র্যাডবার্নের অন্তর্র্বতীকালীন দায়িত্বে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ ২-২ এ ড্র করে এবং ওয়ানডে সিরিজে ৪-১ এ নিউ জিল্যান্ডকে হারায়। প্রথমবারের মতো পাকিস্তান ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠে, তবে পঞ্চম ম্যাচটি হেরে যাওয়ায় নেমে যেতে হয়।
ব্র্যাডবার্ন বলেছেন, ‘পাকিস্তানের মতো উচ্চ প্রতিভাবান ও দক্ষ একটি দলের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সতিই সম্মানের। মিকি আর্থার ও আমি আমাদের খেলোয়াড়দের সমর্থন, চ্যালেঞ্জ ও অগ্রগতির জন্য মুখিয়ে।’
স্থায়ীভাবে কোচের দায়িত্ব পাওয়ার পর ব্র্যাডবার্নের প্রথম অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ। অক্টোবরে তার বড় পরীক্ষা বিশ্বকাপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ