1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

অভিনয় ছাড়ছেন সুনীল শেঠি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১০৪ Time View

সুঠামদেহী হিসেবে আলাদা খ্যাতি আছে সুনীল শেঠির। অনেকে তাকে বলিউডের শোয়ার্জনেগার বলে থাকেন। নায়ক-খলনায়ক দুই রূপেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে আজকাল আর অভিনয়ে দেখা যায় না তাকে। শোনা যাচ্ছে, অভিনয় ছাড়ছেন এ অভিনেতা।
খাবারের ব্যবসায় নেমেছেন সুনীল। দিন কয়েক আগে নতুন এক ফুড ডেলিভারি অ্যাপ লঞ্চ করলেন। নাম রেখেছেন ‘বায়ু’। অ্যাপটির প্রতিষ্ঠাতা অনিরুদ্ধ কোটগিরে ও মন্দার ল্যান্ডে। সুনীল এই অ্যাপের প্রচার দূত এবং অন্যতম বিনিয়োগকারী।
এই অ্যাপের তরফে জানানো হয়েছে, এখানে জিরো কমিশনের সুবিধা থাকবে, যার ফলে এর লাভ সোজাসুজি পাবেন গ্রাহকরা। এটি ফুড ইন্ডাস্ট্রির প্রথম অ্যাপ যারা জিরো কমিশনের ভিত্তিতে ব্যবসা করবে।
বর্তমানে এরা মুম্বাই শহরে কাজ করছে। পরে সরকারি প্ল্যাটফর্ম ‘ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স’-এর মাধ্যমে এই অ্যাপ অন্যান্য শহরে আনার পরিকল্পনা রয়েছে। তবে এটাই সুনীলের প্রথম ব্যবসা নয়। খেলার জগতের সঙ্গে যুক্ত তিনি। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু ব্যবসা রয়েছে অভিনেতার।
এদিকে সুনীল নতুন ব্যবসায় নামছেন শুনেই গুঞ্জন উঠেছে অভিনয় ছেড়েই দিচ্ছেন সুনীল। তবে এ বিষয়ে অভিনেতা কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ