1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ইমরান খানকে বিশেষ আদালতে হাজির করা হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৭৫ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বুধবার রাজধানীর পুলিশ সদরদপ্তরে বিশেষ আদালতে হাজির করা হবে। যে দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে।
তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করে আধা সামরিক বাহিনী। তাকে গ্রেপ্তারের পরই পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দুই বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে। লাহোরে সেনানিবাসে হামলা চালিয়েছেন ইমরান খানের সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ ছাড়া কর্তৃপক্ষ দেশের সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। টুইটার ফেসবুকসহ সব সামাজিক মাধ্যমে প্রবেশ সীমিত করেছে।
পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেইশি সমর্থকদের প্রতি বৈধ ও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, খানের গ্রেফতারের বিরুদ্ধে দলীয় আইনজীবীরা একাধিক আপিল ও পিটিশন দায়ের করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ