1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সৌদির ক্লাব আল হিলালে যাচ্ছেন মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৮ Time View

লিওনেল মেসির পিএসজি অধ্যায় যখন সমাপ্তির পথে। তখন আল হিলালে তার চুক্তি নিয়ে নানামুখী আলোচনা চলছে। এবার অবশ্য নির্ভরযোগ্য তথ্যের দাবি করেছে বার্তা সংস্থা এএফপি। তারা বলেছে, সৌদি ক্লাব আল হিলালে বড় অঙ্কের চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আগামী মৌসুমে বিশ্বকাপ জয়ীর খেলার নিশ্চয়তাও দিচ্ছে তারা। তেমনটা হলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হচ্ছে তার। সৌদি আরবে পর্তুগিজ যুবরাজ খেলছেন আল নাসরে।
বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য দিয়েছেন চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একজন। নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র বলেছেন, ‘মেসি চুক্তি সেরে ফেলেছেন। আগামী মৌসুমে সৌদি আরবেই তিনি খেলবেন।’
তবে চুক্তির ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি। শুধু বলেছেন, ‘বলতে পারেন চুক্তিটা ব্যতিক্রমী। অনেক বড়। আমরা এখন ছোট কিছু বিষয় চূড়ান্ত করার পর্যায়ে।’
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল পিএসজির। তারা শুধু বলেছে, মেসি এখনো ফরাসি ক্লাবটিতেই চুক্তিবদ্ধ আছেন। যার মেয়াদ ৩০ জুন পর্যন্ত।
পিএসজির আরেকটি সূত্র আবার বলেছে, ‘তার চুক্তি নবায়নের ইচ্ছা থাকলে সেটা আগেই হয়ে যেত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ