1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৭৬ Time View

বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মো. আব্দুস শহীদ এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
মৈত্রী গ্রুপের অন্যান্য সদস্য মো. হাবিবর রহমান এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মো. আব্দুল আজিজ এমপি এবং ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দুদেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, পর্যটন, জ্বালানি সহযোগিতা, সংসদীয় মৈত্রী গ্রুপের কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মো. আব্দুস শহীদ বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, মৈত্রী গ্রুপের মাধ্যমে উভয় দেশের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
এ সময় তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের জনগণের জন্য নেপালের ভিসা সহজীকরণের অনুরোধ জানান।
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। দুদেশের সম্পর্ককে সমস্যামুক্ত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে।
রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, মৈত্রী গ্রুপের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ