1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি! রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’

১ হাজার ১৯৩ কোটি টাকার সার কিনছে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৫৭ Time View

১ হাজার ১৯৩ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৫৫ টাকা ব্যয়ে ইউরিয়া, টিএসপি, ডিএপি, ফসফরিক অ্যাসিড এবং মিউরেট-অব-পটাশ সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশীয় এক প্রতিষ্ঠানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কানাডা, তিউনিশিয়া এবং মরক্কো থেকে এ সার কেনা হবে।
শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এ সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বুধবার (৩ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড সংযুক্ত আরব আমিরাতের মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই (স্থানীয় এজেন্ট. মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা) থেকে ১৮৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওযা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯৫ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬৪১ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৬তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৫ কোটি ১৪ লাখ ২৩ হাজার ২৭৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সাঈদ মাহবুব খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদিআরবের মা’আদেন থেকে ২য় লটে ৪০ হাজার মে. টন ডিএপি সার ২৩৮ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ৪০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে তৃতীয় লটে ৫০ হাজার মে. টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২২৬ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় তিউনিশিয়ার জিসিটি থেকে ১ম লটে ২৫ হাজার মে. টন টিএসপি সার ১০৫ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৫০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস. এ থেকে প্রথম লটে ৩০ হাজার মে. টন টিএসপি সার ১৩২ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, সভায় টেবিলে উপস্থাপনের প্রেক্ষিতে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার আর একটা প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সৌদি আরবের সাদেক এগ্রি থেকে এ সার আনা হবে। ব্যয় হবে ১০৫ কোটি ২ লাখ ৬২ হাজার ৮৩৯ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ