1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ইংল্যান্ড পৌঁছেছেন তামিম-মিরাজরাও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৬৯ Time View

গত রোববার দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ড গিয়েছিলেন বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটারসহ কোচিং স্টাফদের সদস্যরা। এরপর সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় প্রথম বহর লন্ডনে পৌঁছায়। এবার দ্বিতীয় বহরের রওনা দেওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ইংল্যান্ডে পৌঁছেছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১২.৩০ মিনিটে লন্ডনে পা রেখেছে দ্বিতীয় বহরের ক্রিকেটাররা। দলের বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
দ্বিতীয় বহরের দলে লিটন দাস, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও প্রথম বহরে যাওয়া ক্রিকেটারদের বাদে ছিলেন সকল ক্রিকেটারই। জানা গেছে আজ রাতে লন্ডনের বিমান ধরবেন লিটন। এদিকে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান যোগ দেবেন সরাসরি ইংল্যান্ডে। এর আগে প্রথম বহরে ছিলেন ইয়াসির রাব্বি, তাওহীদ হৃদয়, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্তরা।
মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ