1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৩১ হাজার, বহিষ্কার ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৯৯ Time View

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি-মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অসাধুপস্থা অবলম্বন করায় বহিষ্কৃত হয়েছে ২০ জন।
রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসএসসির প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৮ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ৪ হাজার ২২২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ৬০৭ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০, বরিশালে ১ হাজার ২৬ জন, সিলেটে ৯৪০ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৭ জন, কুমিল্লায় ২ হাজার ৬১৮ জন, ময়মনসিংহে ৯৭৮ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬৫ হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৩৮৩ জন অনুপস্থিতি ছিল। এ বোর্ডের আওতায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৯৫ জনের মধ্যে ২ হাজার ৮৭২ জন অনুপস্থিত ছিল। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।
ফলে প্রথম দিন দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩১ হাজার ৪৪৮ জন অনুপস্থিত ও ২০ জনকে বহিষ্কার করা হয়েছে। তবে হল পরিদর্শক কোনো শিক্ষককে এদিন বহিষ্কার করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ