1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

দেশের হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন সালমা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭৯ Time View

দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে এই প্রথম বাংলাদেশের কোনো নারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করবে
ন সালমা আক্তার।
সাউথইস্ট এশিয়ান গেমস (এসইএ) তাকে দারুণ এই সুযোগ করে দিয়েছে। এই গেমসের ফুটবল ইভেন্টে সহকারী রেফারির দায়িত্বে থাকবেন সালমা।
১ মে কম্বোডিয়া যাবেন সালমা। ৮ দলের টুর্নামেন্ট চলবে ৩ থেকে ১৫ মে পর্যন্ত। ‘এ’ গ্রুপে আছে ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও লাওস।
গত ফেব্রুয়ারিতে এএফসি এলিট প্যানেলে রেফারি হওয়ায় এ সুযোগ পেয়েছেন সালমা। বাংলাদেশের প্রথম নারী ম্যাচ অফিশিয়াল (সহকারী রেফারি) হিসেবে এএফসির এলিট প্যানেলে সুযোগ পেয়েছেন তিনি।
দেশের প্রথম ফিফা রেফারি জয়া চাকমা। জয়ার পরের বছরই সহকারী ফিফা রেফারি হয়েছিলেন সালমা। দুজনই এএফসি এলিট প্যানেলের জন্য একাধিকবার পরীক্ষা দিয়েছেন। জয়া ব্যর্থ হলেও সালমা এবার এলিটে উত্তীর্ণ হয়েছেন। ফলে আগামী এক বছর তিনি এশিয়ার যে কোনো স্তরে নারী ফুটবলে রেফারিং করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ