1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি ঘটালে কঠোর ব্যবস্থা : আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৬৭ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনের সময় কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।
আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বের জায়গা থেকে পুলিশ সক্ষম রয়েছে। নির্বাচন কমিশনের অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত আছে।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।
গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের শক্ত হাতে দমন করা হবে। কাউকে গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। বিষয়টি আমরা নজরধারীতে রেখেছি।
এ সময় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মু. মাসুদ রানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেটের পুলিশ সুপার রওশন উজ্জামান, সিআইডি সিলেট জোনের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ