1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ওয়ান-ইলেভেনের দুর্বৃত্তদের বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, স্বাধীন দেশে গণতন্ত্রের জন্য যাতে কাউকে জেলে যেতে না হয়, সেজন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। দেশটাকে জেলখানা বানানো যাবে না।

তিনি আরো বলেন, ওয়ান-ইলেভেনের দুর্বৃত্তদের বিচার করা হবে। মঈন উদ্দিন-ফখরুদ্দিনের বিচার করতে বর্তমান সরকার সক্ষম। তারা শপথ নেওয়ার পর পরই শপথ ভঙ্গ করেছিলেন। জনগণের সঙ্গেও প্রতারণা করেছেন তারা।

শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে তার নিজের রচিত ‘জেল থেকে লেখা বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।

সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত, স্বরাষ্ট্রমন্ত্রীর বোন নিলুফার বেগম প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মঈন উদ্দিন সেনা আইন লঙ্ঘন করে সেনাবাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছিলেন। আর ফখরুদ্দিন বিদেশি নাগরিক হয়েও বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছিলেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘‘স্বাধীনতার ৪২ বছর পরেও আমরা কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারিনি। যারা বলেন, বাংলাদেশ গণতন্ত্রের জন্য উপযোগী নয়, তারা স্বাধীনতা ও দেশের শত্রু।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ