1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ

১৪ বছরে আইনি সহায়তা পেয়েছেন ৯ লাখ মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৬ Time View

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে ২০০৯ থেকে চলতি ২০২৩ সালের মার্চ পর্যন্ত ১৪ বছরে দেশের মোট ৮ লাখ ৭৯ হাজার ৯২৯ জন মানুষ আইনি সহায়তা পেয়েছেন।
আগামীকাল ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’। এ উপলক্ষে সংস্থাটি ২০০৯ থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত কর্মকাণ্ডের তথ্য-পরিসংখ্যান সংবলিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
আইন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—২০০৯ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে আইনি সহায়তাপ্রাপ্ত সর্বমোট উপকারভোগীর সংখ্যা ৮ লাখ ৭৯ হাজার ৯২৯ জন। সংস্থাটি দেশব্যাপী আইনি সহায়তা কার্যক্রমের আওতায় ২০০৯ সাল থেকে মার্চ ২০২৩ পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার ৬৫৬ জনকে আইনি পরামর্শ প্রদান করেছে।
একই সময়কালে সংস্থাটি ৮২ হাজার ৫৮৮টি বিরোধ, মামলা এডিআর পদ্ধতিতে নিষ্পত্তি করেছে এবং মামলা, বিরোধের ক্ষতিগ্রস্ত পক্ষকে ১৩৪ কোটি ৯০ লাখ ৬ হাজার ৪৯৮ টাকা আদায় করে দিয়েছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ-বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’।
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ