1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

আর নেওয়া হচ্ছে না বুকিং : ১০০ হলে মুক্তি পাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৮৪ Time View

ঈদ ধামাকা মানেই চিত্রনায়ক শাকিব খান। আসন্ন ঈদুল ফিতরে এই নায়কের একমাত্র সিনেমা হতে যাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’। আর তাই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। এতে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

মুক্তির আগেই সিনেমাটির টিজার, দুটো প্রকাশিত গান নিয়ে বেশ আলোচনা চলছে সিনেমাপাড়া ও দশর্কমহলে।

দর্শকদের ব্যাপক চাহিদার কারণে সিনেমাটি ১০০ হলে মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন। সেই ধারাবাহিকতায় সারাদেশের ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি। আরটিভি নিউজকে এমনটাই জানিয়েছেন, চলচ্চিত্র পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান। ঈদুল ফিতরের দিন থেকে সিনেমাটি একযোগে দেখা যাবে সারাদেশে। আর কোনো সিনেমা হলে নেওয়া হচ্ছে না বুকিং।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি।

এ প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘দর্শকদেরকে একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। সব প্রস্তুতি নিশ্চিত করার পর আজ আমরা দর্শকদের বলতে চাই- ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি ঈদুল ফিতর ২০২৩-এ বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে। দর্শকদের জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এটি ঈদ উপহার।

প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব খান, বুবলীর পাশাপাশি চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্টিবিউশন করবে টিওটি ফিল্মস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ