1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে : আইজিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সারা দেশে বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ঈদের সময় যাত্রীদের একটা বিশেষ চাপ থাকে, সেই বিশেষ চাপের কারণে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদুল উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করতে এসে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের যে অভিযান তা জোরালোভাবে শুরু করেছি। আশা করি এর প্রভাব আস্তে আস্তে শুরু করেছে। এটা অব্যাহত থাকবে। প্রতিবছর ঈদের সময় যাত্রী সাধারণ যাতে যথা সময়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সেজন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। এবারও আমরা এ রকম একটা ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, চন্দ্রায় রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চায়তে অনেক ভালো। আগে যাত্রী সাধারণের যে দুর্ভোগ দেখেছি, এখন সে দুর্ভোগ আর নেই।

এ সময় প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন আহামেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি (ক্রাইম) হায়দার আলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ