1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

ব্যর্থ রোনালদো, হেরে শিরোপার রেস থেকে পিছিয়ে গেল আল নাসর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৭৯ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ক্লাব আল নাসরের জন্য দিনটা বড্ড খারাপই গেল। সৌদি লিগের এবারের আসরে শিরোপার জয়ের রেসে এমনিতেই আল ইত্তিহাদ থেকে তিন পয়েন্ট পিছিয়ে ছিল আল নাসের। এবার তাদের আরও পিছিয়ে দিয়েছে আল হিলাল।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি আরবের ক্লাসিকোতে আল হিলালের কাছে হেরেছে ২-০ গোলে। আল হিলালের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। পেনাল্টি অবশ্য আল নাসরও পেয়েছিল। কিন্তু ভিএআর পরীক্ষার পর বাতিল হয় রেফারির পেনাল্টির সিদ্ধান্ত। এ ম্যাচে আবার হলুদ কার্ড পেয়েছেন সিআরসেভেন।
কিং ফাহাদ স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। আধিপত্যে এগিয়েছিল অবশ্য হিলালই। পয়েন্ট টেবিলে বেশ বড় ব্যবধান থাকা এই দুটি দলের লড়াইয়ে ম্যাচের ৪২ মিনিটে ওডিওন ইঘালো পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন আল হিলালকে। এরপর বিরতিতে যায় আল হিলাল।
ম্যাচের প্রথমার্ধে আল হিলালের ৫৬ শতাংশ বল দখলের বিপরীতে আল নাসরের দখলে বল ছিল ৪৪ শতাংশ। আল হিলাল যেখানে ৭ শটের ৩টিই লক্ষ্যে রেখেছিল, আল নাসর সেখানে শটই নিতে পেরেছে শুধু একটি।
বিরতি থেকে ফেরার পর ধীরে ধীরে বাড়তে থাকে ম্যাচের বয়স। উল্টো ৫৭ মিনিটে হলুদ কার্ড পান রোনালদো। এ নিয়ে আল নাসরের হয়ে ৩টি হলুদ কার্ড দেখলেন পর্তুগিজ তারকা। এর আগে সৌদি প্রো লিগে একটি ও কিংস কাপে আরেকটি হলুদ কার্ড পেয়েছিলেন তিনি।
৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করে হিলাল। পেনাল্টি থেকে এবারও গোল করেন ওডিওন। এ হারের কারণে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠা হলো না নাসরের। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলা আল ইত্তিহাদ আছে সবার উপরে। আল হিলালের সংগ্রহ ছিল ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট।
আল ইত্তিহাদ নিজেদের পরের ম্যাচে তারা জিতলে দুই দলের পয়েন্ট ব্যবধান হবে ৬। লিগে বাকি থাকা ৬ ম্যাচ দিয়ে সেই পার্থক্য মেটানো আল নাসরের জন্য একেবারেই সহজ হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ