1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগারে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৬৯ Time View

নতুন অথবা পুরাতন যে কোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
একনেক সভায় ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্র্নিমাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, প্রত্যেক নতুন অথবা পুরাতন কারাগার সংস্কার করলে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে এক কোর্ট থেকে অন্য কোর্টে আসামি আনা-নেওয়ার ঝামেলা থাকবে না।
এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেটিং অ্যান্ড রেজিলেন্স ফর নেট’ প্রকল্পটি একনেক সভা থেকে ফিরিয়ে দেওয়া হয়।
এই প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণের আগে ২০ বার ভাবতে হবে। দরকার হলে বিদ্যমান ভবনগুলো সংস্কার করে ব্যবহার করতে হবে।
সরকারি ৭৬ কোটি টাকা ব্যয় করে ‘বিল্ডিং ক্লাইমেট রেসিলেন্ট লাইভলিহুড ইন দি ভালনারেবল ল্যান্ডস্প্যাপস ইন বাংলাদেশ’ প্রকল্প গ্রহণ করা হয়। এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি অর্থ ব্যয় না করে এই ধরনের প্রকল্প ক্লাইমেট ফান্ড থেকে নেওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ