1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আইপিএলে শচীনপুত্রের অভিষেক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৬৩ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ষোড়শ আসরে অভিষেক হয়ে গেল কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। আজ রবিবার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুন মাঠে নেমেছেন। বাবা বিখ্যাত ব্যাটার হলেও ছেলে হয়েছেন পেসার।
টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্জুনকে দিয়েই বোলিং উদ্বোধন করান আজকের ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব। নিজের অভিষেক ওভারে ২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসার মাত্র ৫ রান দেন। কোনো বাউন্ডারি হজম করেননি।
উল্লেখ্য, নিলামের শেষ মুহূর্তে অর্জুনকে কিনেছিল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দেখার তিনি কী প্রতিদান দেন।
অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। যে কারণে আজও সাইড বেঞ্চে বসে থাকতে হচ্ছে লিটন কুমার দাসকে। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে কলকাতা। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা মুম্বাই তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ