1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

আগুনের ঘটনায় নাশকতা পেলে কঠোর ব্যবস্থা : আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৮৮ Time View

রাজধানীতে সম্প্রতি বেশ কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। কোনো নাশকতার ঘটনা থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি অসহায় মানুষকে সহায়তা প্রদান করায় আমি তাদের সাধুবাদ জানাই। রাজধানীতে আগুনের ঘটনায় কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন।
আইজিপি অসহায় শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য দোকান মালিক সমিতি নেতাদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ