1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৬৪ Time View

বলিউডে অনেক নায়িকাকে ঘিরে প্রেমের খবর বেরিয়েছে ভাইজানখ্যাত সালমান খানের জীবনে। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ; সালমানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। কিন্তু ৫৬ পেরিয়ে আজও সালমান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন এমন কোনো লক্ষণও নেই। এরইমধ্যে জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়ে গেছে সালমান খানের।
বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ বিষয়ে এতদিন কথা বলেননি তাদের কেউ-ই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পূজা হেগড়ে। পূজা হেগড়ে বলেন, ‘এ বিষয়ে আমি কি বলব? আমি কেবল আমারই সম্পর্কে পড়তে থাকি। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি। সত্যিকার অর্থে আমি এখন আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি। এসব গুঞ্জন নিয়ে আমি আর বক্তব্য দিতে পারি না।’
ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় রাম চরণকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। তা ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
তথ্য : টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ