1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুলিশ: আইজিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৬৯ Time View

বাংলাদেশ পুলিশ আগামী জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে যাবতীয় দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় রংপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলরুম (কল্যাণ ফান্ড) সেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গল শোভাযাত্রা হবে। এ নিয়ে কোনো হুমকি নেই, গুরুতর বিষয় হিসেবে দেখছি না। তারপরও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বঙ্গবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা সম্পর্কে আইজিপি বলেন, এখনও আমরা নিশ্চিত নই যে এগুলো জঙ্গি হামলা কিংবা অন্য কোনো কারণে হয়েছে কি না। বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ প্রধান বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময় প্রশংসনীয়। আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপরও পুলিশ আত্মতুষ্টিতে নেই। পুলিশ সবসময় সজাগ রয়েছে এ ব্যাপারে।
এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সবসময় জিরো টলারেন্স। সকল বাহিনী মাদক নির্মূলে কাজ করছে। আমরা একটা মাদকমুক্ত সমাজ চাই। এক্ষেত্রে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলে-মেয়ে কোথায় যাচ্ছে, কখন ঘরে ফিরছে, কার সঙ্গে মিশছে, এই বিষয়গুলো দেখা দরকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা। এর আগে আইজিপি বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর যান। পরে সড়কপথে রংপুরে পৌঁছে পুলিশ অফিসার্স মেস ও পিটিসি রংপুরের একাডেমিক ভবন উদ্বোধন করেন। এছাড়াও বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
উল্লেখ্য, রংপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুম কল্যাণ ফান্ড নির্মাণে মোট ব্যয় হয় দুই কোটি চৌত্রিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশত পঁচাত্তর টাকা। এছাড়াও ১০ তলা বিশিষ্ট ট্রেনিং সেন্টার ১৯ কোটি ১৮ লাখ ও ৬ তলা বিশিষ্ট পুলিশ অফিসার্স মেস ১৯ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ