1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নাপোলিকে হারিয়ে সেমিতে এক পা মিলানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৭২ Time View

চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি যেভাবে দৌড় শুরু করেছে, অনেকেই ভেবে নিয়েছে তারা ফাইনাল খেলবে। অথচ তা করে দেখাতে পারছে না ক্লাবটি।
কোয়ার্টার ফাইনালে আধিপত্য বজায় রাখলেও গোল পাওয়া হয়নি তাদের। উল্টো গোল হজম করে প্রথম লেগ হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
সান সিরোয় বুধবার রাতে নাপোলিকে ১-০ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন ইসমাইল বেননাস। দুই সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দুইবার মিলানের কাছে হারল নাপোলি। মাসের শুরুতে ইতালিয়ান লিগে ৪-০ ব্যবধানে এসি মিলানের কাছে হেরেছিল তারা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে নাপোলি। বেশ কয়েকটি সুযোগও পায়। তবে মিলানের রক্ষণদেয়াল ভেদ করতে পারছিল না তারা। অপরদিকে সুযোগ পেয়ে আক্রমণ হাতছাড়া করেনি মিলানও। এরই ধারাবাহিকতায় ৪০তম মিনিটে এগিয়ে যায় তারা। রাফায়েল লেয়াওয়ের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে বেননাসেরকে খুঁজে নেন ব্রাহিম দিয়াস। আর প্রথশ স্পর্শেই জাল খুঁজে নেন আলজেরিয়ান মিডফিল্ডার।
বিরতির পর সমতায় ফিরতে কম চেষ্টা করেনি নাপোলি। শুরুর দিকে সুযোগ পায় তারা। তবে কাভারাৎসখেলিয়ার ক্রস থেকে নেওয়া এলমাসের হেড গোলরক্ষকের হাতে লেগে ক্রসবার ছুঁয়ে উপর দিয়ে চলে যায়। ৭৪তম মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নাপোলির আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগিসাকে। দশ জনের দল হলেও পরবর্তীতে আর কোনো গোল হজম করতে হয়নি তাদের। তবে হেরে শেষ করতে হয় প্রথম লেগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ