1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

মুশফিকদের ওপর নাখোশ বিসিবি সভাপতি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৮ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মোস্তফা কামাল কাজের ফাঁকে ফাঁকে বিশ্বকাপ ভেন্যুতে চলে আসেন। খেলা দেখেন, ক্রিকেট কূটনীতিও চলে। ক্রিকেট কূটনীতিতে এখন তিনি কিছুটা পিছিয়ে। প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেননি বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ওপরে নাখোশ। ভারতের আনুকল্যও পাচ্ছেন না। আইসিসির সহ-সভাপতি হওয়ার স্বপ্নও বোধহয় পূরণ হওয়ার নয়।

এসব তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তারওপর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলেনি। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। মোস্তফা কামাল পাল্লেকেলেতে উপস্থিত ছিলেন। খেলা দেখে তার ভালো লাগেনি। প্রায় সাড়ে তিন মাসের প্রস্তুতির পর দলের এমন পারফরমেন্স মেনে নিতে পারছেন না। বুধবার রাতে কলম্বো তাজ সমুদ্র হোটেল থেকে বিদায় নেওয়ার আগে বলে গেলেন, ‘আমাদের ফিল্ডিং আগে ভালো ছিলো এখন পড়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে অনেক মিস হয়েছে। তিন মাস প্রস্তুতি নেওয়ার পরও আয়ারল্যান্ডের কাছে প্রস্তুতি ম্যাচসহ তিনটি ম্যাচ হারলো। কোচিং স্টাফদের কারও কারও ব্যাপারে আমাদের অবজার ভেশন আছে। তাদের বিষয়টি আমি পরবর্তী বোর্ড সভায় তুলবো।’

১৭৫ রানের স্কোর করেও পাকিস্তানের কাছে বাংলাদেশ দল হেরে গেছে মিস ফিল্ডিংয়ের জন্য। বিশেষ করে ইনিংসের দ্বিতীয় ওভারে আবুল হোসেন ইমরান নাজিরের ক্যাচ ফেলে দেওয়ায় পরাজয় তরান্বিত করে। ফিল্ডিংয়ের এই দৈন্যদশার জন্য ফিল্ডিং কোচ জেসন সুইফটকে বিসিবির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।

বিসিবি সভাপতি অধিনায়ক মুশফিকুর রহিমের ওপরও কিছুটা নাখোশ। তার কথায় রীতিমতো বিরক্তি প্রকাশ পেয়েছে, ‘মুশফিক হোটেলে নিজের রুমে বসে থাকে। কে কি করে তার খোঁজ রাখে না। এবার বোর্ডের কাছে প্রস্তাব করবো তিন ফর্মেটের খেলার জন্য আলাদা আলাদা অধিনায়ক করার জন্য। এতে ক্রিকেটের ভালো হবে।’

ক্যান্ডির মাহাভেলি রিজ হোটেলে ছিলো বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি সভাপতিও সেখানে গিয়ে উঠেছিলেন। খুব কাছ থেকে তিনি ক্রিকেটারদের গতিবিধি খেয়াল করেছেন। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস দেখে বিরক্ত তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ