1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

চৌমুহনী সড়কের কাজ ৬২ শতাংশ শেষ: যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২
  • ১৬০ Time View

চৌমুহনী সড়কের চার লেনের ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে চৌমুহনীতে সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “নোয়াখালী-ফেনী মহাসড়কের চৌমুহনী সড়কের চার লেনের ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে। এ অসমাপ্ত কাজ আগামী ৮ মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে।”

মন্ত্রী আরও বলেন, “আগামী ৮ মাসের মধ্যে দেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু যতটুকু সম্ভব মেরামত করে যানচলাচলের উপযোগী করা হবে। এর বাইরে বড় ধরনের কোনো পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়।”

তিনি বলেন, “৪ লেনের এ কাজ শেষ করতে গিয়ে রেলের যেসব জায়গা অবৈধ দখলে রয়েছে, তা উদ্ধার করা হবে। এক্ষেত্রে কাউকেই সময় দেওয়া হবে না।”

এসময় মন্ত্রী চার লেনের কাজে ধীরগতির জন্য অসন্তোষ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “টাকা ছাড় না দিলে কাজ শেষ হবে না। এ বছরও ৫ কোটি টাকা দেওয়া হয়েছে।”

চৌমুহনী শহরে বাস ও সিএনজি স্ট্যান্ড নির্মাণের জায়গা খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।

এরপর কাদের নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ছোট ফেনী নদীর ভাঙন এলাকায় পরিদর্শন করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুছাপুর এলাকায় ভাঙন রোধে ১৭ কোটি টাকার কাজ এখন ৫৪ কোটি ৫ লাখে দাঁড়িয়েছে। ভাঙন কবলিত এলাকার মানুষ খুব কষ্টে দিনযাপন করছেন। সেটা সরকারও জানে। আশা করছি, রেগুলেটর নির্মাণের যে প্রকল্প নেওয়া হয়েছে, তা সহসাই শুরু হবে।”

এর আগে মন্ত্রী সকালে চাঁদপুর জেলার বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে সড়কের কাজে অসন্তোষ প্রকাশ করেন। এসময় দায়িত্বে অবহেলার জন্য চাঁদপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমানকে শোকজ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ