1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৬৫ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন আইপিএলে খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) ইস্যুতে আলোচনায় ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এনওসি জটিলতার কারণে সঠিক সময়ে তার আইপিএলেও যোগ দেয়া হয়নি। শেষমেষ আইপিএলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। তবে অবশেষে জানা গেল কেন আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব।
আজ শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আইপিএল ইস্যুতে কথা বলেন সাকিব। আইপিএলে না খেলায় মন খারাপ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না, তা হয়নি। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল যেহেতু বিশ্বকাপের বছর। কিন্তু যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো..কি আর করার।’
আইপিএল না খেললে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন কিনা তাও রহস্যের মধ্যে রেখে দিলেন সাকিব। বললেন, ‘সেটা সময়ই বলে দেবে, দেখি।’
এর আগে গত সোমবার (৩ এপ্রিল) জানা যায়, যেহেতু পুরো আসরজুড়ে সাকিবকে পাচ্ছে না কলকাতা, তাই তাকে নাম সরিয়ে ফেলার অনুরোধ করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। আর সেই আবেদনে সাড়া দিয়ে সাকিব নাম সরিয়ে নিয়েছেন।
সাকিবের না খেলার সিদ্ধান্তের কারণে তার বদলী হিসেবে ইংলিশ ব্যাটার জেসন রয়কে দলে নিয়েছে কলকাতা। যার এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ