1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বেনজেমার হ্যাটট্রিকে বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৮৮ Time View

কোপা দেল রের দ্বিতীয় লেগে বার্সেলোনার জালে ৪ গোল দিয়ে বিদায় করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১ শূন্য গোলে পিছিয়ে থেকেও দাপটের সঙ্গে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। দুই লেগের অগ্রগামিতায় ৪-১ গোলে সেমিফাইনালের বাধা টপকালো রিয়াল। এই বছর টানা তিন ম্যাচ হারের পর বার্সার বিপক্ষে জিতলো তারা।
শিরোপা নির্ধারণী ম্যাচে কার্লো আনচেলত্তির দল পেয়েছে ওসাসুনাকে।
প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়র ও শেষ ৪৫ মিনিটে তিনবার জাল কাঁপান বেনজেমা। তিন দিন আগে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে সাত মিনিটে হ্যাটট্রিক করেন ফরাসি ফরোয়ার্ড।
বার্সা প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলেছিল। কিন্তু থিবো কোর্তোয়া গোলমুখে ছিলেন অপ্রতিরোধ্য। এই সুযোগে কাউন্টার অ্যাটাক থেকে বিরতির ঠিক আগে ১-০ করে রিয়াল। বেনজেমার কাটব্যাক থেকে মার্ক আন্দ্রে টের স্টেগেনকে ফ্লিক করে পরাস্ত করেন ভিনিসিউস।
দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন বেনজেমা। ৫০ মিনিটে লুকা মদরিচের পাস থেকে দুই লেগের খেলায় লিড এনে দেন তিনি। ফ্রাঙ্ক কেসি বক্সের মধ্যে ভিনিসিউসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। ৫৮ মিনিটে ডানপায়ের শটে ব্যবধান ৩-০ করেন বেনজেমা। এরপর ভিনিসিউসের চতুর পাস থেকে ৮০ মিনিটে টের স্টেগেনকে একা পেয়ে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড।
সান্তিয়াগো বার্নাব্যু ক্লাবে আসার পর এটি ছিল বেনজেমার নবম হ্যাটট্রিক এবং ১৯৬৩ সালে ফেরেঙ্ক পুসকাসের পর পর ন্যু ক্যাম্পে প্রথম।
এই জয়ে রিয়ালের ডাবল শিরোপা জেতার আশা টিকে থাকলো। অন্যদিকে কোপা দেল রে হেরে গেলেও ১২ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগার টেবিলের শীর্ষে বার্সা। ২০১৯ সালের পর স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে।
এদিকে এই ম্যাচ ‍শুরুর আগে ন্যু ক্যাম্প প্রকম্পিত হয়ে ওঠে লিওনেল মেসিকে ফেরানোর দাবিতে। দশম মিনিটে মেসি মেসি স্লোগান দেন বার্সা ভক্তরা। এই জুনে পিএসজির সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তি শেষ হচ্ছে। ফ্রি এজেন্ট হিসেবে তাকে ফেরানোর সুযোগ কাতালানদের। কিন্তু তার আগে আর্থিক সংকটের ঝামেলা মেটাতে হবে। কিছুদিন আগে ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত করেন, মেসিকে ফেরানোর ব্যাপারে যোগাযোগ করছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ