1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বার্সেলোনা ছাড়লেন শাকিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৮০ Time View

বিশ্ববিখ্যাত পপ গানের শিল্পী শাকিরার পুরো নাম ইসাবেল মেবারাক রিপোই শাকিরা। কলম্বিয়ান এই শিল্পী গত ২ মার্চ তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান, তিনি বার্সেলোনা ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার সবচেয়ে বড় শহর মিয়ামিতে চলে যাচ্ছেন। সেখানে তার দুই ছেলে মিলান-১০ এবং সাশা-৮ কে নিয়ে পরিবারের অন্যান্যদের সঙ্গে বসবাস করবেন তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে শাকিরা বার্সেলোনায় বসবাস করে আসছিলেন। বর্তমানে সন্তানদের সুখের কথা চিন্তা করে তিনি বার্সেলোনায় বসবাসের জীবনের ইতি টানলেন।
শাকিরা তার পোস্টে আরও উল্লেখ করেন, বার্সেলোনায় বসবাস করে কিছু মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক স্থাপন হয়েছিলো।
প্রতিবেশীদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত সিক্ত হতাম। অনেক মিস করবো আপনাদের। তিনি তার পোস্টের উপসংহারে লিখেছেন, ‘আমার স্প্যানিশ ভক্তদের ধন্যবাদ যারা সবসময় আমাকে তাদের ভালোবাসা এবং আনুগত্য দিয়ে ঘিরে রেখেছিলেন, আবার দেখা হবে।’
বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে ২০২২ সালে এই পপ গায়িকার বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের এক বছর পর শাকিরা বার্সেলোনা ছেড়ে ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ