1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

দেশে ইলিশের উৎপাদন বেড়েছে : প্রাণিসম্পদমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৪ Time View

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও একান্ত প্রচেষ্টায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। দেশ আজ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ।
তিনি বলেন, দেশের মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশকি মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ব্যাপকভাবে গবেষণা করছে। এখন দেশে সারা বছর বড় ইলিশ পাওয়া যাচ্ছে।
আজ শনিবার (১ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিশ আহরণকারী মৎস্যজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মা ইলিশ ও জাটকা ধরবেন না। এসব মাছই আগামী দিনের সম্পদ। একটি মা ইলিশ একবারে ছয় লাখ মাছ দেয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান, নৌবাহিনীর ক্যাপ্টেন এসএম এনামুল হাসান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলার কঁচা নদীতে হুলারহাট নৌবন্দর (লঞ্চঘাট) থেকে বেকুটিয়ায় অবস্থিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ পর্যন্ত তিন কিলোমিটার নদীপথে দুই শতাধিক ট্রলারে মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের নিয়ে নৌ র‌্যালির আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ