1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আবারও হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩৭ Time View

কয়েক দফা সময় বাড়িয়ে এবং খরচ কমিয়েও হজযাত্রী নিবন্ধনের কোটা পূরণ হয়নি। ফলে ফের বাড়তে পারে হজযাত্রী নিবন্ধনের সময়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১৮ হাজার ১৬০ জন। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা। সে হিসেবে বাংলাদেশের কোটা পূরণ হতে এখনও ৯ হাজার ৩৮ জন হজযাত্রীকে নিবন্ধন করতে হবে।

হজ অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি বছর বাংলাদেশ থেকে কতজন হজ করতে যাবেন তা সৌদি সরকারকে জানানোর শেষ তারিখ আগামী ৯ মে। সে হিসেবে এখনও ১০ দিন হাতে রয়েছে। এর মধ্যে নির্ধারিত কোটা পূরণ হয়ে যাবে বলে মনে করছেন তারা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (ডিএস) আবুল কাসেম মোহাম্মদ শাহীন বলেন, সরকারি-বেসরকারি কোটা পুরোটাই পূরণ হয়ে যাবে। এ নিয়ে মন্ত্রণালয় চিন্তিত নয়।

তিনি বলেন, অনেকের পাসপোর্ট এখনও হাতে পাননি বলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তারা পাসপোর্ট পেলেই নিবন্ধন করবেন। এই বিষয়টি অনেকেই কল করে মন্ত্রণালয়কে জানাচ্ছেন।

এর আগে, গত সোমবার ষষ্ঠ দফায় তিনদিন সময় বাড়িয়ে ৩০ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের সুযোগ দেওয়া হয়ে। নতুন সময়ের মধ্যে যারা নিবন্ধন করবেন তারা পরিবর্তিত প্যাকেজ অর্থাৎ ১১ হাজার ৭২৫ টাকা কমে নিবন্ধন করতে পারছেন। এ ছাড়া যারা এই সময়ের আগে যারা নিবন্ধন করেছেন, সৌদিতে তাদের খাবারের টাকার সঙ্গে ওই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ