1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

মাত্র এক ভোটের ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেড। অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ককে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হওয়ায় ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতেছেন হেড।

২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত হওয়া পারফরমেন্স বিবেচনায় এই নির্বাচন করা হয়। সেই সুবাদে হেড ১৫৩, ক্যারি ১৫২ এবং স্টার্ক ১৫০ ভোট পান। টানা দ্বিতীয়বার ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একাধিকবার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন হেড। এর আগে এই কীর্তি গড়েন রিকি পন্টিং-মাইকেল ক্লার্ক-স্টিভেন স্মিথ (চারবার করে), ডেভিড ওয়ার্নার (তিনবার) ও শেন ওয়াটসন (দুই বার)।

ব্রিজবেনে আজ এক অনুষ্ঠানে হেডকে মেডেল প্রদান করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বোর্ডার নিজেই। বর্ষসেরা হয়ে হেড বলেন, ‘অ্যালান বোর্ডারের কাছ থেকে মেডেল পেয়ে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘ভাবতে বেশ ভালো লাগছে, আমি দুটি মেডেল পেয়েছি। আমার সন্তানেরা ২০ বছর পর সেগুলো দেখতে পারবে। আমি এগুলোর বিষয়ে তাদের বলতে পারব।’

ঘরের মাঠে গত অ্যাশেজ সিরিজে তিন সেঞ্চুরিতে ৬২৯ রান করেন হেড। পার্থে সিরিজের প্রথম টেস্টে ৮৩ বলে ১২৩, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ১৭০ এবং সিডনিতে ১৬৩ রানের ইনিংস খেলেন তিনি। ‘শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন স্টার্ক। প্রয়াত স্পিন কিংবদন্তি ওয়ার্নের বাবা কিথের কাছ থেকে পুরস্কার নেন তিনি। এছাড়া বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন মিচেল মার্শ এবং বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হন টিম ডেভিড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ