1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

আগামী দুই বিশ্বকাপে প্রতিটি ক্লাব পাবে ৩৫৫ মিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৭৮ Time View

বিশ্বকাপে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের ছাড়তে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ফিফা আগেম যে ক্ষতিপূরণ দিতো আগামী ২০২৬ ও ২০৩০ সালের পরবর্তী দুই টুর্নামেন্টে তা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই দুই আসরের জন্য প্রতিটি ক্লাবকে ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে বলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে তবে তার জন্য ক্লাবগুলোকে রক্ষা করার দায়িত্ব ক্লাব বেনিফিট প্রোগামের। এই প্রোগ্রামের আওতায় জাতীয় দল থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায় সেগুলোর একটি সিংহভাগ শেয়ার ক্লাবের রাজস্বখাতে জমা হয়।
এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই খাতে প্রতিটি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়েছিল। সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইসিএ জেনারেল এ্যাসেম্বলিতে নতুন করে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয়েছে।
এ সম্পর্কে ইসিএ চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেছেন, ‘এই ধরনের যুগান্তকারী একটি চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই ধরনের এমওইউ বিশ্বব্যপীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ক্লাবগুলোর অবদানকে স্বীকৃতি প্রদান করবে। একইসাথে একটি বিষয় নিশ্চিত হবে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে ক্লাবগুলোর যাতে যথাযথ ভূমিকা বজায় থাকে।’
এর আগে এ মাসের শুরুতে ফিফা ঘোষণা দিয়েছে ২০২৫ সালের জুন থেকে প্রতি চার বছর অন্তর ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সাত দল নিয়ে প্রতি বছর এই টুর্ণামেন্ট আয়োজিত হয়ে আসছিল।
একই সঙ্গে ফিফা নতুন কাঠামোয় আন্তর্জাতিক ক্যালেন্ডারও ঘোষনা করেছে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন ইতোমধ্যেই এই ক্যালেন্ডার ইসিএ কর্তৃক অনুমোদিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ