1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

‘পাঠান’ সাফল্যে মান্নাতে এলো নতুন রোলস রয়েস গাড়ি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

পর্দায় তিনি রোম্যান্স কিং। বলিউডবাসীর কাছে বাদশাহ। এছাড়া ব্যবসায়ী হিসেবেও তার সুনাম রয়েছে। অর্থ-প্রাচুর্যে বিশ্বের শীর্ষ অভিনেতাদের একজন। হ্যাঁ, তিনি শাহরুখ খান। তার অঢেল সম্পদের বড় একটা অংশ জুড়ে আছে দামি দামি সব গাড়ি।
সেই গাড়ির বহরে যুক্ত হয়েছে নতুন নাম। বিলাসবহুল রোলস রয়েস এসেছে মান্নাতের গ্যারেজে। বিশ্বের সবচেয়ে অভিজাত ব্র্যান্ড রোলস রয়েসের নতুন একটি গাড়ি কিনেছেন শাহরুখ। ‘রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ’ নামের সাদা রঙের এ গাড়ির দাম ১০ কোটি রুপি। ‘পাঠান’ সিনেমার বিস্ময়কর সাফল্যের আনন্দেই গাড়িটি কিনেছেন শাহরুখ খান।
এই সিনেমা মুক্তির আগে নিন্দুকদের নানা কটাক্ষের শিকার হতে হয়েছে শাহরুখকে। বয়কটের ডাক উঠেছিলো ‘পাঠান’র বিরুদ্ধে। নিন্দুকরা বলাবলি করছিলো, এবারও যদি ছবি ফ্লপ হয় তাহলে মান্নাত বিক্রি করে দিতে হবে কিং খানকে। বিলাসবহুল গাড়ি কিনে যেন সেই নিন্দুকদেরই কড়া জবাব দিলেন অভিনেতা।

সোমবার (২৭ মার্চ) শাহরুখের নতুন গাড়িটি ‘মান্নাত’-এ প্রবেশের মুহূর্তের বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এ সময় দেখা যায়, গাড়ির নাম্বার প্লেটে চিরচেনা ‘৫৫৫’ রয়েছে। শাহরুখের প্রায় সবগুলো গাড়িতেই এই নম্বরের উপস্থিতি। এটাকে নিজের লাকি নাম্বার মনে করেন কিং খান।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। এখনও এটি ভারত ও বিভিন্ন দেশের হলে প্রদর্শিত হচ্ছে। বিশ্বব্যাপী ১ হাজার ৫৫ কোটি রুপি আয় করেছে ছবিটি।
এদিকে শাহরুখ বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘জাওয়ান’র কাজে। যেটি নির্মাণ করছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। আগামী ২ জুন এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ