1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বিশ্ব রানার্সআপ ফ্রান্স। তবে ম্যাচটিতে আধিপত্য রেখে খেলতে থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি ফরাসিরা। ঘর সামলে পাল্টা আক্রমণে ছিল আয়ারল্যান্ডও।
সোমবার রাতে ডাবলিনের আভিভা স্টেডিয়ামের ম্যাটি ১-০ গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল।
প্রথমার্ধে ফ্রান্স ও আয়ারল্যান্ডের মধ্যে কোনো দলই পোস্টে শট রাখতে পারেনি। ৭০ শতাংশ সময় বল দখলে রেখেও আইরিশ গোলরক্ষকের কোনো পরীক্ষা নিতে পারেনি এমবাপ্পেরা। তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে।
আর দ্বিতীয়ার্ধের শুরুর গোলেই জয় পায় বর্তমান বিশ্ব রানার্সআপ দল ফ্রান্স। বেনজামিন পাভারের অসাধারণ এক গোলে এগিয়ে যায় তারা। বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারের জোরাল শটে ক্রসবারে লেগে বল জালে জড়ায়।
শেষ পর্যন্ত এই গোলের ব্যবধানেই জয় নিশ্চিত হয় ফরাসিদের। যদিও ৬৯ ও ৭৫ মিনিটে দারুণ দুটি সেভ করে ব্যবধান বাড়াতে দেননি আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনু।
২ ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ