1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বিএনপির মধ্যে ভয়ংকর সংকট চলছে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৭৮ Time View

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে ভয়ংকর সংকট চলছে। এটিই হচ্ছে বাস্তবতা। দেশে কোনো রাজনৈতিক সংকট নেই।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির সংকটের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ওনাদের চেয়ারপারসন সাজাপ্রাপ্ত আসামি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক। অনেকে আবার মহাসচিবের নেতৃত্ব মানতে চাইছে না। এতেই বোঝা যায় তাদের মধ্যে ভয়াবহ সংকট চলছে। দেশে কোনো রাজনৈতিক সংকট নেই।

হাছান মাহমুদ বলেন, দেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের আগেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তারা আন্দোলন করেছে। তাদের আন্দোলনের চিত্র আমরা দেখেছি। এখন বিএনপির আন্দোলনের কথা শুনলে পেট্রলবোমার কথা মনে পড়ে। মানুষ পুড়িয়ে হত্যার কথা মনে পড়ে। এখন আর সেসব কাজ বাংলাদেশের মানুষ করতে দেবে না।

বিএনপি সরকারের আমলের সব অর্জন ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন হ্যাঁ, আমরা তাদের সব অর্জন ধ্বংস করেছি, এটা সঠিক। বিএনপির অর্জন পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ অবস্থান থেকে আমরা সরে এসেছি। তারা ২১ আগস্টে গ্রেনেড হামলা, সারাদেশে একযোগে বোমা হামলা করেছে। এখন দেশে এসব নেই।

সেই বিচারে বিএনপির অর্জন ধ্বংস হয়েছে বলে যোগ করেন হাছান মাহমুদ।

মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসায় গিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধিদল এমন মন্তব্য করে তিনি বলেন, বিএনপির মতো পদলেহন করতে রাত-বিরাতে বসে থাকেনি। রাষ্ট্রদূত আমন্ত্রণ জানিয়েছেন মধ্যাহ্নভোজের। আমাদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেখানে প্রতিনিধিদল গেছেন। আমরা বিএনপির মতো ধরনা দিই না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ