1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কমিটি ব্যর্থ হলে ব্যবস্থা : ভোক্তার ডিজি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬৫ Time View

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, সারা দেশের বাজারগুলোতে পণ্যের দাম নিয়ে কারসাজি হলে বা কোনো ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাজার কমিটি ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এই মুহূর্তে ভোক্তাদের উদ্বেগের কোনো কারণ নেই। আসন্ন রমজানকে কেন্দ্র করে বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।
বুধবার (২২ মার্চ) দুপুরে নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার তদারকি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মূলত, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে সমন্বিতভাবে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
মহাপরিচালক সফিকুজ্জামান বলেন, পণ্য কিনি প্রয়োজনে, মূল্য রাখি নিয়ন্ত্রণে’-এই স্লোগানে তদারকির সময় ব্যবসায়ীদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। বাজার ঘুরে আমরা দেখেছি কোনো পণ্যের ঘাটতি নেই। দু’একটি পণ্যের দাম কিন্তু কমেছেও। এখন শুধুমাত্র অস্থিরতা রয়েছে ব্রয়লার মুরগির বাজারে। ভোক্তা পর্যায়ে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার ওপরে হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এ বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি এবং সরকারের কাছে আটটি সুপারিশ জমা দিয়েছি। আশা করব সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অবশ্যই ভোক্তাদের কষ্ট লাঘবের জন্য ব্রয়লারের বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করবেন।
সারা দেশেই আজ বাজার তদারকি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় প্রশাসন বিশেষ করে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্যদের কাছে প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগ থেকে সারা দেশেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যেন সবার সঙ্গে সমন্বয় করে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। রমজানে যে কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যায় সেগুলো আমরা বের করেছি। কারসাজি বন্ধের জন্য আমরা যৌথভাবে কাজ করছি।
এর আগে তিনটি সংস্থার সমন্বিত পরিদর্শকরা বাজার ঘুরে দেখেন এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম না রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও এফবিসিসিআইয়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ