1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

হুগো লরিস অবসর নেওয়ার পর কে হবেন ফরাসিদের নতুন অধিনায়ক? তা নিয়ে অনেক দিন ধরে চলছিল আলাপ-আলোচনা। অবশেষে নতুন অধিনায়ক পেয়েছে ফ্রান্স।
সম্ভাব্য অধিনায়কদের তালিকায় ছিলেন- এমবাপ্পে, আঁতোয়া গ্রিজমান। লরিসের শূন্যস্থান এবার পূর্ণ করলেন এমবাপ্পে।
ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে জানা গেছে, এমবাপ্পেকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন দিদিয়ের দেশম। এর আগে এমবাপ্পের অধিনায়ক হওয়ার আভাস দিয়েছিলেন দেশম।
কাতার বিশ্বকাপের তিন মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে ফ্রান্স। শুক্রবার স্টেদি দি ফ্রান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স।
এই ম্যাচ দিয়েই অধিনায়ক এমবাপ্পের যাত্রা শুরু হতে যাচ্ছে। ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। ৩৬ গোল করেছেন এবং ২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ